২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রোববার সকালে উপজেলার শিয়ালপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. হৃদয় (০৮) দিনাজপুরের ফুলপুর থানার জাঞ্জিরা এলাকার আব্দুল মালেকের ছেলে। শিয়ালপাড়া এলাকার জামিলা বেগমের বাড়িতে ভাড়া থাকতো তারা।

উপ-পরিদর্শক জিন্নাহ জানান, হৃদয়ের বাবা এলাকায় রাজমিস্ত্রি এবং মা স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করেন।

তিনি বলেন, “সকালে হৃদয়ের কাছে বোন মাসুদাকে রেখে কাজে যান তারা। সকাল ৯টার দিকে মাসুদার কান্নার শব্দ শুনে পাশের ঘরের এক ভাড়াটে ঘরের ভেতরে গিয়ে হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

উপ পরিদর্শক জিন্নাহ আরো বলেন, “লাশটি যেভাবে ঝুলে ছিল তাতে মনে হয় কেউ  হৃদয়কে হত্যার পর গলায় ওড়না বেঁধে ধর্নার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে।”