শাহজালালে দেড় লাখ সৌদি রিয়ালসহ দুজন আটক
মালয়েশিয়াগামী দুই বিমানযাত্রীর দেহ তল্লাশি করে এক লাখ ৫১ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
পরিদর্শক মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরের কাছ থেকে ৬০ হাজার এবং হিমেলের কাছ থেকে ৯১ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
এগুলো তাদের ব্যাগ ও জুতার মধ্যে লুকানো ছিল।
