২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা ধর্মঘটের ডাক

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুমকির পর ঢাকায় একই কর্মসূচি ডেকেছেন সিএনজিচালিত অটোরিকশা মালিকরাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 06:34 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

অটোরিকশার মেয়াদ ১৫ বছর করা না হলে আগামী মঙ্গলবার থেকে টানা তিন দিনের এই ধর্মঘটের ঘোষণা শনিবার দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে আগামী সোমবারের মধ্যে অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার ঘোষণা দিতে সরকারে প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতীতে আমরা ধর্মঘট ডাকলেও সরকার নাটকীয় বাহানা করে আমাদের ধর্মঘট প্রত্যাহার করিয়েছে, এবার সেটা হবে না।”

ঢাকা মহানগরে প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশা চলে জানিয়ে তিনি বলেন, “অটোরিকশার ইকোনমিক লাইফ ভারতের মতো ১৫ বছর করা ন্যায্য দাবি।”

এদিকে সিএনজি স্টেশন মালিকরা আগেই জানিয়েছিল, তাদের ৭ দাবি শনিবারের মধ্যে বাস্তবায়িত না হলে তারা বৈঠক করে ধর্মঘটের কর্মসূচি দেবেন।

তবে সিএনজি অটোরিকশা মালিকরা ধর্মঘট ডাকলেও স্টেশন মালিকদের কোনো কর্মসূচির ঘোষণা সন্ধ্যা পর্যন্ত আসেনি।

পুরনো খবর:

ধর্মঘটের হুমকি সিএনজি স্টেশন মালিকদের