চুয়াডাঙ্গায় সাপের দংশনে তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকায় শনিবার সাপের দংশনে এক তরুণের মৃত্যু হয়েছে।
মৃত লাল্টু মিয়া (১৮) ঠাকুরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গার বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে লাল্টুসহ ৬/৭ জন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারত যান।
গরু নিয়ে ভোর সাড়ে ৪টায় বাংলাদেশে প্রবেশ করার সময় পাকুলিয়াপাড়ায় লাল্টুকে বিষাক্ত সাপে দংশন করে।
সেখান থেকে বিজিবির সহায়তায় তার সঙ্গীরা লাল্টুকে বাড়ি নিয়ে আসেন। সকালে বাড়িতে তার মৃত্যু হয়।
