নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ জিন্নাহ জানান, শনিবার সকালে ফতুল্লার দাপা ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তারেক খান টুটুল (৩৫) টাঙ্গাইলের নাগরপুর এলাকার মৃত আমিরুল এহসান খানের ছেলে। ফতুল্লা দাপা ব্যাংক কলোনি এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
“পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।”
নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে টুটুল একাই থাকতেন বলে জানান তিনি।
এস আই জিন্নাহ বলেন, টুটুলের দুচোখ বেয়ে রক্ত এবং মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছিল। দুহাতের কব্জি ও পিঠে আঘাতের চিহ্নও রয়েছে।
“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
