গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে সফিপুর এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। যুবকের গায়ে শার্ট ছাড়া অন্য কোনো বস্ত্র ছিল না বলে জানান ওসি।
