অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে সাতকানিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদার্সা গ্রাম থেকে ওই স্কুল ছাত্রীকে (১৪) উদ্ধার করা হয়।
এ সময় এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. তানভীরকে (২০) গ্রেপ্তার করা হয়েছে বলে হাটহাজারী থানার এসআই কাওসার উদ্দিন জানিয়েছেন।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ মে উপজেলার ইছাপুর এলাকায় নিজের বিদ্যালয়ের কাছ থেকেই ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
এরপর ১৭ মে পর্যন্ত তাকে বাঁশখালীতে আটকে রাখা হয়। তারপর নিয়ে যাওয়া হয় সাতকানিয়ায়।
এসআই কাওসার বলেন, “তানভীরের মোবাইলের কললিস্ট অনুসরণ করে আমরা তার গতিবিধি সম্পর্কে জানতে পারি।
