ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নরসিংদী রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক যুবক।
নরসিংদী রেলওয়ে থানার এএসআই আদম আলী জানান, ভোরে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। এসময় রেললাইনের ওপর ফুট ওভারব্রিজের সঙ্গে আঘাত লেগে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকা ওই যুবক নীচে পড়ে যায়।
“অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় আনুমানিক ২৪ বছর বয়সী ওই যুবক। তার পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও লাল হাফ শার্ট।”
মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
