কক্সবাজারে ডাকাত দলের গুলিতে একজন নিহত
কক্সবাজার সদরে ডাকাত দলের গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে শহরের কলাতলীর চন্দ্রিমা হাউজিং এলাকার জরজরি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল মনছুর (৫০) ওই এলাকার মৃত নাজির আহমেদের ছেলে।
“এসময় প্রতিবেশী আবুল মনছুরকে সামনে পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো পাঁচজন।”
আহতরা হলেন- জরজরি পাড়ার আব্দুর রহিমের ছেলে মাহবুবুর রহমান (২৮), তার স্ত্রী আসমাউল হুসনা (২৪), একই এলাকার বজলুল করিমের ছেলে জয়নাল (৪০), রশিদ আহমেদের ছেলে সাগর (২২) ও হোসেন আহমেদের ছেলে আব্দুল কাইয়ুম (২৪)।
আহতদের তিনজনকে কক্সবাজার সদর হাসপাতাল এবং বাকিদের স্থানীয় অপর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
