২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে একশ বস্তা তেজপাতা আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একশ বস্তা ভারতীয় তেজপাতাসহ দুইটি নৌকা আটক করেছে বিজিবি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দোয়ারাবাজারের নদীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি-৮ এর উপ-অধিনায়ক মেজর কামরুল জানান, ভারত থেকে তেজপাতা আসার গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে নৌকার মালিকসহ সবাই পালিয়ে যায়। 

আটক দ্রব্যের মধ্যে ছয় কেজি গাছের ছালও রয়েছে। তেজপাতা ও এ ছালের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

এগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।