২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজ ঠিকাদারদের বকেয়া পরিশোধের দাবি

পাওনা পরিশোধের দাবিতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদাররা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 05:07 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

মঙ্গলবার শহরের সড়ক ও জনপথ ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার ফারুক আহমেদ, তাজউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, মনির হোসেন, মাসুদ ফকির প্রমুখ।

ফারুক আহমেদ বলেন, গত ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪৫ জন ঠিকাদারের প্রায় ২৪ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে সওজ-এর কাছে। বিভিন্ন সময় কর্তৃপক্ষ ওই পাওনা পরিশোধের আশ্বাস দিলেও কার্যকর করা হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ওই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী  প্রকৌশলী মো. মহিবুল হক জানান, যখন সরকারি বরাদ্দ আসবে তখন ঠিকাদারদের পাওনা দেয়া  হবে। তবে কবে ওই বরাদ্দ আসবে তা তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি।