২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়নগরে আ. লীগ সমর্থিত ৩ প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তানবীর ভূঞা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:40 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবারের নির্বাচনের এ ফলাফল জানিয়েছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার বশিরুল হক ভুইয়া।

Image
তানবীর ভূঞা

তানবীর ভূঞা

তানবীর চেয়ারম্যান পদে ৫৪ হাজার ১৬ ভোট ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ২৭৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বাবুল আক্তার ৩৬ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুখলেছুর রহমান লিটন পেয়েছেন ১২ হাজার ৫৪৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফয়জুন নাহার টুনি ৫৩ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মরিয়ম বেগম পেয়েছেন ১৮ হাজার ৭৭০ ভোট।