২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বজ্রপাতে শিশু ও গৃহবধূর মৃত্যু

মাগুরা সদর ও শালিখা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:40 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার সন্ধ্যায় সদরের রাজারামপুরের কামরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৩) ও শালিখার নাঘোষা গ্রামের আল-আমিন লস্করের স্ত্রী ছাফিয়া খাতুন (২২) মারা যান।

শালিখার তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সময় সাফিয়া খাতুন গোয়াল ঘরে গরু ওঠানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সাব্বির হোসেন ও তার ভাই তোহা ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাত আঘাত হানলে তারা গুরুতর আহত হন।

মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই সাব্বির মারা যান বলে জানান তিনি।

তোহা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।