কুমিল্লায় দুর্ঘটনায় পোলিং অফিসার নিহত
কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল এবং একজন মহিলা পোলিং অফিসার নিহত হয়েছেন।
এরা হলেন পুলিশ কনস্টেবল হাসান (৩৫) এবং পোলিং অফিসার কামরুন নাহার।
জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জানান, সদর উপজেলার সাহাপুর প্রাথমিক বিদ্যালয় এবং বন্দীশাহী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি পিকআপ ভ্যান কুমিল্লা শহরে ফিরছিল।
পথে সুবর্ণপুর এলাকায় সন্ধ্যা ৭টায় গোমতী নদীর পাড় সড়কে পিকআপ ভ্যানটি উল্টে যায়।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর ঘটনা ঘটে সদর দক্ষিণ উপজেলায়ভ
সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-লাকসাম সড়কে সদর দক্ষিণ উপজেলার রতনপুরে এ দুর্ঘটনায় নিহত হন চাষাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন নাহার।
কামরুনাহার কেশনপাড় গ্রামের মো. সেলিমের স্ত্রী।
জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম আরো জানান, নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে একই উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন কামরুন নাহার।
সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় তাদের অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
