২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে দুর্ঘটনায় শিশু নিহত

ফেনীর সোনাগাজীতে হিউম্যান হলারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার বিকালে নিহত মোহাম্মদ ওহি (৬) সোনাগাজী সদরের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল্লাহর ছেলে। সে স্থানীয় রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর চন্দ্র সরকার জানান, ছেলেটি গ্রীষ্মের ছুটিতে মতিগঞ্জের ইসমাইলপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল।

সোমবার বিকালে চিপস কিনতে রাস্তা পারাপারের সময় একটি হিউম্যান হলারের ধাক্কায় সে গুরুতর আহত হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে থেকে গাড়িটিকে আটক করেছে।