২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকচাপায় রিকশা আরোহীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন রিকশা আরোহী এক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে ‘গ্লাস ফ্যাক্টরি মোড়ের’ এ দুর্ঘটনায় নিহতের স্বামী ও শিশু সন্তান আহত হন বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই সাইদুল ইসলাম জানান, নিহত রেবেকা সুলতানা (২৮) খলিলুর রহমানের স্ত্রী। আহত খলিলুর ও তাদের নয় বছরের সন্তান আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে সন্তানসহ ওই দম্পতি রিকশায় করে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেবেকাকে মৃত ঘোষণা করেন।