২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল টাকাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে গভীর রাতে ১৭ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 02:03 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

আকবর শাহ থানার এএসআই মওদুদ আহমেদ জানিয়েছেন, রোববার রাত সোয়া ২টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।  

গ্রেপ্তার আব্দুল জলিল (৪২) লক্ষ্মীপুর জেলার চরলক্ষ্যা উপজেলার বাসিন্দা।

এএসআই মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জলিল বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় পুলিশ তাকে তল্লাশি করে। এসময় তার মানিব্যাগের ভেতর থেকে তিনটি এবং প্যান্টের পকেট থেকে ১৪টিসহ মোট ১৭টি একহাজার টাকার জাল নোট পাওয়া যায়।

উদ্ধার নোটগুলোর মধ্যে তিনটি নম্বরের ১৫টি এবং আলাদা নম্বরের দুটি নোট আছে বলে জানান তিনি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনী থেকে প্রতিটি নোট ৪০০ টাকা করে কিনে চট্টগ্রামে এনে মানুষের সঙ্গে প্রতারণা করে করার কথা  জলিল জানিয়েছে” বলেন এই পুলিশ কর্মকর্তা।