২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে চায়ের দোকানিকে গলাকেটে হত্যা

বাগেরহাটের রামপাল উপজেলায় এক চায়ের দোকানদারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 10:36 AM

Updated : 25 Apr 2022, 04:12 PM

রোববার গভীর রাতে উপজেলার বাইনতলা ইউনিয়নের সোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারুন শেখ (৪৫) ওই গ্রামেরই বাসিন্দা।  

স্থানীয়দের বরাত দিয়ে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, প্রচণ্ড গরমের কারণে রাতে বাড়িতে না গিয়ে নিজের দোকানের পেছনে খোলা জায়গায় চৌকিতে ঘুমিয়েছিলেন হারুন।

“সকালের দিকে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়।”

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেননি ওসি।

ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।