শাহজালালে দুই কেজি সোনাসহ আটক ১
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১০০ গ্রাম সোনাসহ এক যুবককে আটক করা হয়েছে।
এসব সোনার দাম প্রায় এক কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ইশরাত জাহান রুমা জানান, রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুর ফেরত সুজন (২২) নামের এক যুবকের কাছে এসব সোনা পাওয়া যায়।
সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা আসেন তিনি।
ফাইল ছবি
“আমাদের কাছে খবর আসে, টাইগার এয়ারওয়েজের ওই বিমানে সুজন নামে এক যাত্রীর কাছে সোনা রয়েছে। বিমানটি অবতরণ করার পরই আমরা সুজনকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসি এবং তার দেহ তল্লাশি করে দুই কেজির দুটি সোনার বার এবং একশ’ গ্রামের একটি সোনার বার উদ্ধার করা হয়,” বলেন ইশরাত জাহান।
এসব সোনার বাজারমূল্য এক কোটি টাকার উপরে বলে জানান তিনি।
শুল্ক বিভাগের এই কর্মকর্তা জানান, সুজন গত মাসেও একবার সিঙ্গাপুর গিয়েছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
