২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে মৃতুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

শনিবার গভীর রাতে রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ডাকাতি ও হত্যা মামলার আসামি নজরুল ইসলাম ওরফে নজুকে (২৮)।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, জজিরা গ্রামেই নজুর বাড়ি।

তার বিরুদ্ধে ২০০১ সালে ঢাকার তেঁজগাও থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে নেয়া হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে কালকিনি থানার পুলিশ নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।