২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 11:59 AM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার ভোরে উপজেলার ধোবড়া গ্রামে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের এ দুর্ঘটনায় মারা যান ফুলন বেওয়া (৫২)। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

শিবগঞ্জ থানার এসআই মাহফুজ জানান, ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ধোবড়া এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় ফুলন বেওয়াকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।