চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রাম নগরীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার বিকালে নগরীর গোলপাহাড় মোড়ের কর্ণফুলী ভবনে নিজ বাসায় সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয় সৌরভ।
বেলা সাড়ে ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
তাদের প্রতিবেশী মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌরভ পাবনার আল হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ দশমিক ৬৩ পয়েন্ট পায়।
ফলাফল প্রত্যাশিত না হওয়ায় ২টার দিকে নিজঘরে ঢুকে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে প্রতিবেশী ও ঘরের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, বেলা পৌনে ৪টার দিকে সৌরভকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
