২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটর সাইকেল ছিনতাইকারীদের কবলে পড়ে একজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:23 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

নিহত সেলিম রেজার (২৪) বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিন শাহবাজপুর গ্রামে।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর পোর্শা উপজেলা থেকে একটি মোটর সাইকেলে চারজন শিবগঞ্জের দিকে আসছিলেন।

“পথে পুষ্কুনির বাজার এলাকায় কয়েকজন ছিনতাইকারী গাছে রশি বেঁধে মোটর সাইকেলের গতিরোধ করে। আকস্মিকভাবে গতিরোধ করায় মোটরসাইকেলটি পড়ে যায় এবং আরোহীরা আহত হন।”

ওই সময় কাছেই টহল পুলিশ থাকায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরোহীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সেলিম রেজার মৃত্যু হয়। তবে বাকি তিন জন আশঙ্কামুক্ত রয়েছেন বলে পুলিশ জানায়।