২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিজে সভাপতি দিদারুল, সম্পাদক রাশেদ

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) সভাপতি পদে দিদারুল আলম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার রাতে বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক রাজেশ চক্রবর্তী, অর্থ সম্পদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রদর্শনী সম্পাদক অনুরূপ টিটু ও প্রচার সম্পাদক নিপুল কুমার দে।

এছাড়া মোস্তাফিজুর রহমান, সাইদুল আজাদ ও হাবিবুর রব (মাসুম হাবিব) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সভায় গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি সাতজনকে উপদেষ্টা মনোনীত করা হয়।

এরা হলেন শিশির বড়ুয়া, আলী অব্বাস, আসিফ সিরাজ, অশোক চৌধুরী, দেব প্রসাদ দেবু, রূপম চক্রবর্তী ও মোহাম্মদ ফারুক।

নির্বাচনের আগে মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সোহেল রানা, আলাউদ্দিন হোসেন দুলাল, গোলাম মর্তুজা আলী, হেলাল সিকদার, আলতাফ মিয়া, সোহেল সরওয়ার, সৌরভ দাশ ও  এসএম তামান্না।

প্রতনিধি/এএইচএস/১৭৩২ ঘ.