বেনাপোলে সোনার বারসহ ২ যুবক আটক
বেনাপোল বন্দরের চেকপোস্ট এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সাদীপুর সড়ক থেকে আটকরা হলেন, যশোরের অভয়নগরের গাজীপুর গ্রামের মোজাম্মেলে হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং একই গ্রামের অনিল মজুমদারের ছেলে উত্তম মজুমদার (৪২)।
২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সাদীপুর সড়ক থেকে জসিম ও উত্তমকে আটক করে।
ক্যাম্পে নিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। উত্তমের কাছে ৫টি সোনার বার (৫০ ভরি) উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
