জয়পুরহাটে তালিকাভুক্ত ৪ সন্ত্রাসী গ্র্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তালিকাভুক্ত চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে জামালগঞ্জের দর্গাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এরা হত্যা, ছিনতাই, ডাকাতিসহ প্রায় অর্ধডজন মামলার আসামি। পুলিশ তাদের দীর্ঘদিন ধরে খুঁজছিল।
