২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নেয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 02:32 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার দুপুরে চরভদ্রাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবু হাসান শামিনের আদালত ওই যুবককে ছয়মাসের কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত জাহিদ শেখ গাজিরটেক ইউনিয়নের চরযোধ্য গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবু হাসান শামিন জানান, উপজেলার নতুন ডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের নমম শ্রেণির ওই ছাত্রীকে বখাটে জাহিদ উত্ত্যক্ত করত। মঙ্গলবার বিকালে জাহিদ মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় আশে-পাশের লোকজন এসে জাহিদকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

তিনি বলেন, এই ঘটনায় মেয়েটির কাকা ওমর আলী বিশ্বাস অভিযোগ করলে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে জাহিদকে ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।