২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নসিমন উল্টে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নসিমন উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:36 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শিয়ালদিতে এ দুর্ঘটনায় আনুমানিক ১০ বছর বয়সী ও শিশুর মৃত্যু হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সিরাজদিখান থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মোনায়েম জানান, পশ্চিম শিয়ালদি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।