২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

রাজধানীর নিউ বেইলী রোডের ছয় তলার ভবনের ছাদ থেকে পড়ে এক নারী চিকিৎসক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

নিহত ডা. তানিয়া রশিদ (৩৫) ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ছিলেন।

তার স্বামী মাসুদ রেজা বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত।

রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেইলী হাইটস ভবনের ছাদ পড়ে যান তানিয়া।

“তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।”

নিহতের ভাই খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবিষয়ে এখন কিছু বলার মতো মানসিক অবস্থায় আমরা নেই। আপার লাশ নিয়ে ঢাকা মেডিকেলে আছি। পরে কথা বলবো।

“আপা ছাদ থেকে পড়ে মারা গেছেন।”

নিহত তানিয়া এক সন্তানের জননী।