২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরী থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরী থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালে হালিশহর ‘এ’ ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত বিবি আয়েশা ওরফে পপি (২০) একই এলাকার জসীম উদ্দিনের মেয়ে।

হালিশহর থানার এসআই মুকুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ঘরের চালের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, পপির স্বামী একটি পোশাক কারখানায় কাজ করে ও তার বাবা রিকশা চালক। দেড় মাস আগে তার বিয়ে হয়।

“পপি তার স্বামীসহ বাবা-মার সাথে একই বাসায় থাকত।”

এসআই মুকুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে পপি আত্মহত্যা করেছে।”

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।