উত্তরপত্র পরীক্ষণে ভুল, ২১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
পরীক্ষার উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় বিভিন্ন বিষয়ের ২১ জন কলেজ শিক্ষককে পাঁচ বছরের জন্য এ সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের মাস্টার্স পরীক্ষার ফলাফল যাচাই করে উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা আনার লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
