২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে মা ও তার শিশু সন্তানসহ তিন জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালের দিকে বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের আমগড়া গ্রাম ও দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন-পারভিন আক্তার (৩০), তার দুই বছরের ছেলে আরমান এবং নাজমা বেগম (৩০)।

বিশ্বম্ভরপুর থানার ওসি নুরুল আফছার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমগড়া গ্রামে নিজেদের বাড়ির আঙিনায় বজ্রপাতের শিকার হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

এদিকে, বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে রফিকুল ইসলামের স্ত্রী নাজমা মারা যান বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. শাহনেওয়াজ।