২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:43 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার রাতে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় বজ্রপাতে এদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের মো. লুটু মন্ডলের ছেলে বাবু (১৬), বালুটুঙ্গি গ্রামের তোসিকুল ইসলামের স্ত্রী রেবিনা খাতুন (৩০) ও গাজীপুর গ্রামের রোজবুল হকের মেয়ে রাজিয়া খাতুন (১০) এবং নাচোল উপজেলার খোলশী বাগানপাড়া গ্রামের ফাতেমা বেগম (৫৫)।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা হাসান জানান, রাত সোয়া ৮টা দিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় রানীহাটি বাজার থেকে বাড়িতে ফেরার সময় বাবু, বাড়ির সামনে কাজ করার সময় রেবিনা এবং বাড়ির পাশের আমবাগানে যাওয়ার সময় বজ্রপাতে রাজিয়া মারা যায়।

নাচোল থানার ওসি সানাউল হক জানান, রাত ৯টার সময় বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে ফাতেমা নিহত হয়।