চট্টগ্রামে ট্রাকচাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মান্নান (৩০) ভোলার দৌলতখাঁ উপজেলার মো. খাদেমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কাঁচা বাজারে মাল আনা নেয়ার সময় ট্রাক চাপায় আহত হয় মান্নান।
গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
