কুতুবদিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের কাছে মারা যান মোহাম্মদ আলম (৩০)।
কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের সৈরগ্যার পাড়া গ্রামে ছৈয়দ আহমদের ছেলে আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
কুতুবদিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল বশর জানিয়েছেন, পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মু. মুমিনূর রশীদ জানান, নিহতের পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
