ফটিকছড়িতে বোমা ও অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে পেট্রোল বোমা ও অস্ত্রসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার কাঞ্চনগর থেকে গ্রেপ্তার আব্দুল হান্নান (২৫) ইসলামী ছাত্র শিবিরের কাঞ্চননগর ইউনিয়ন শাখার সভাপতি ও তার বাবা আব্দুর রশিদ (৫৩) জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়ি থানার ওসি শাহজাহান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা ছাড়াও এসময় তাদের কাছ থেকে দুইটি এলজি, একটি পিস্তল, ১১ টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
