২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ২ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

তারা হলেন- দুদকের কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসান আলী ও পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতির আদেশে জারি করা আলাদা প্রজ্ঞাপনে ওই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সিনিয়র সহাকরী সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির মেয়াদকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল।