২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

এরা হলেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ, স্বতন্ত্র সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ও বিএনএফের সাইফুল ইসলাম লিটন।

উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মির মো. শাহজাহান জানান, মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনে দুপুর ১টায় জেবুন্নেছা আফরোজের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ।

এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার সমর্থকরা।

বিকাল সাড়ে ৪টার দিকে মনোনয়নপত্র জমা দেন সাইফুল ইসলাম লিটন।

আগামী ১২ জুন বরিশাল-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংসদ শওকত হোসেন হিরনের মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়।

গত ২২ মার্চ বরিশালে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে মাথায় আঘাত পাওয়ার হিরনকে ঢাকা ও সিঙ্গাপুর চিকিৎসা দেয়া হয়। 

সিঙ্গাপুর থেকে কোনো আশা না দেয়ায় দেশে ফিরিয়ে এনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে গত ৯ এপ্রিল তার মৃত্যু হয়।