২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর বড় মাঠ দখলমুক্ত করার দাবি

নীলফামারী শহরের বড় মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দুপুরে শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভ চত্বরে এ মানববন্ধনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দও অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ দশমিক ২৪ একরের নীলফামারীর ঐতিহ্য বড় মাঠটি শহরের মানুষের বিনোদনের কেন্দ্র বিন্দু। এ মাঠের ভেতর এক সময় একসঙ্গে চারটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো।

দিন দিন এই মাঠটি বেদখল হয়ে যাচ্ছে। এই মাঠের বুকে প্রতিদিনই বসছে বিভিন্ন ধরনের দোকান। সংকুচিত হয়ে আসছে মাঠটি।

তাই বড় মাঠ থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলাধুলা ও বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মীর সেলিম ফারুক, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুর রহমান রিন্টু, জেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, সাবেক ফুটবলার শওকত আলী টুলটুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন, নীলফামারী সনাকের আহবায়ক অধ্যাপক নরেশ চন্দ্র রায় ও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক বক্তব্য রাখেন।