২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে স্যুটকেসে কিশোরীর লাশ

রাজধানীর হাজারীবাগ থানার কালুনগর এলাকায় পরিত্যক্ত স্যুটকেস থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 06:49 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দুপুর ৩টার দিকে বেঁড়িবাধ সংলগ্ন ডোবা থেকে স্যুটকেসটি উদ্ধার করে তার ভেতর থেকে অজ্ঞাত (১২) এক কিশোরীর  মৃতদেহ দেখতে পায় পুলিশ।

হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. ইমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কালুনগর বেঁড়িবাঁধের কাছে ডোবার মধ্যে একটি স্যুটকেস দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।

নীল রঙের স্যুটকেসের চেইন খুলতেই এক নারী শিশুর অর্ধ-গলিত দেহ দেখতে পাওয়া যায়। তার শরীরের উপরের অংশে লাল-সাদা জামা পড়া ছিলো।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “ধারণা করা হচ্ছে ওই কিশোরীকে চার থেকে পাঁচ দিন আগে হত্যার পর এই স্থানে স্যুটকেসে ভরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।”

লাশটি অর্ধ গলিত হওয়ার হত্যাকাণ্ডের ধরন বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, “লাশের কপালে জখমের চিহ্ন রয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।