২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

নাটোর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশে একটি পুকুরে সাইদুর রহমানের (৩২) লাশ পাওয়া যায়। তিনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন বলেন, শনিবার রাত পৌনে ৯টার পর থেকে সাইদুরকে পাওয়া যাচ্ছিল না। তখন থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

ওসি বলেন, বেলা আড়াইটার দিকে মাদ্রাসার পাশের একটি পুকুরে ওই শিক্ষকের লাশ ভেসে ওঠে। লাশের বিভিন্ন স্থানে কাটা জখম রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।