সাভারে ফুড কারখানায় অগ্নিকাণ্ড
সাভারে খাবার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানাটিতে বিস্কুট, সেমাইসহ শুকনো খাবার তৈরি হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে বাঁধন ফুড লিমিটেড কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির তৃতীয় তলায় বিদ্যুত সংযোগ না থাকায় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে ধারণা করা হচ্ছে।
