নেত্রকোণায় নারী আটক, হেরোইন উদ্ধার
নেত্রকোণা পৌর এলাকায় এক নারীকে আটকের পর তার বাড়ি থেকে কয়েক পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের পশ্চিম চকপাড়া এলাকা থেকে আটক হালিমা আক্তার (৩০) স্থানীয় মাসুদ মিয়ার স্ত্রী।
এসময় তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে ১৭ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
হালিমাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে তথ্য পাওয়া গেলে এর ভিত্তিতে আরো অভিযান চালানো হবে বলে জানান এসআই আলমগীর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিমার বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
