কক্সবাজারে গাছ চাপায় যুবকের মৃত্যু
কক্সবাজার সদরে ঝড়ে গাছ চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনায় মৃত জামাল হোসেন (২৬) ঝিলংজা ইউনিয়নের কলাতলী মেরিন ড্রাইভ সড়কের বড়ছড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই ইমাম হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঝড়ে গাছ পড়ে তার ছোট ভাই জামাল হোসেন আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
