নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
গুরুতর আহত তিনজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল করিম বলেন, বড়কাপন গ্রামের রুবেল মিয়া ও আব্দুর রাশিদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এসময় প্রতিপক্ষের আঘাতে জজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
