মাদারীপুরে পরিবহন ধর্মঘট স্থগিত
মহাসড়ক ও সড়কে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে মাদারীপুর জেলা বাস-মিনিবাস-ট্রাক মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
মহাসড়ক ও সড়কে নসিমন, করিমন ও ভটভটির মত যানগুলোর চলাচল বন্ধের দাবিতে রোববার ভোর ৬টা থেকে জেলার সব রুটে ধর্মঘট শুরু করে মালিক ও শ্রমিক সংগঠন দুটি।
ফায়জুল শরীফ বলেন, বেলা ১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক রাহেদ হোসেন ও পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বাস-মালিক সমিতির কার্যালয়ে আসেন। সেখানে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলে নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
