২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমকর্মীকে তুলে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

বারডেম হাসপাতালের এক কর্মচারীকে তুলে নেয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:55 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গ্রেপ্তাররা হলেন- জাহিদ হোসেন (৩২) ও রাজিব গোলদার (২৫)। এরা অর্ধলক্ষ টাকা চাঁদার দাবিতে অপহরণের হুমকি দেয়ার পর বারডেমকর্মী সাব্বিরের অভিযোগ।

শাহবাগ থানার উপপরিদর্শক আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় বারডেম হাসপাতালের সামনে থেকে সাব্বিরকে কয়েকজন যুবক তুলে নেয়ার চেষ্টা করে। তখন দুজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় সাব্বির একটি মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তারা টেলিফোনে অর্ধলক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল।

গ্রেপ্তার দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই জাফর জানান।