২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদ শফী হাসপাতালে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার সকালে ঢাকার মালিবাগে খিদমাহ হাসপাতালে আহমদ শফীকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, "আহমদ শফী জ্বর ও উচ্চ রক্তচাপে ভুগছেন।"

Image
গাজীপুরের খালিকিয়া দারুল উলুম মাদ্রাসায় শুক্রবার বক্তব্য দেন হেফাজতের আমির শাহ আহমদ শফী

গাজীপুরের খালিকিয়া দারুল উলুম মাদ্রাসায় শুক্রবার বক্তব্য দেন হেফাজতের আমির শাহ আহমদ শফী

সকালে ৯৩ বছর বয়সী শফীকে ঢাকার বারডেম হাসপাতালে চেকআপের পর খিদমাহ হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান আজিজুল হক।

এর আগে শুক্রবার বিকালেই চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় আসেন শাহ আহমদ শফী। সেসময় তিনি সুস্থই ছিলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তিনি গাজীপুরের বাসন সড়ক এলাকার খালিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই উপস্থিতও হন।  

চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানও।