২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতীয় কাপড়ের চালান আটক

বেনাপোলে দুটি স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:42 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

শুক্রবার গভীর রাতে বেনাপোল বাজার ও বাকড়া এলাকায় এ অভিযান চালানো হয় বরে পুলিশ জানিয়েছে।

বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, ভারত থেকে বৈধ পণ্যের সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে কাপড়ের চালান আনা হচ্ছে সংবাদ পেয়ে বেনাপোল বাজারে একটি অভিযান চালায় বিজিবি।

আমদানি করা ৯০ বেল কাপড়ের সঙ্গে অবৈধ পথে আসা অতিরিক্ত আরো ১৩ বেল কাপড় বেশি থাকায় পণ্যের পুরো চালানটি আটক করা হয়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, একটি চোরাকারবারি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি পিসের চালান সীমান্ত পার করে। গোপন সংবাদ পেয়ে বাকড়া এলাকায় অপর অভিযানটি চালানো হয়।

ট্রাকসহ পুরো চালানটি আটক করা হলেও চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়।

মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক কাপড় ও কাপড়বাহী ট্রাক বেনাপোল শুল্কভবনে জমা দেয়া হয়েছে।