২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিশু ধর্ষণ, যুবক আটক

ঝিনাইদহ শহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার বিকালে শহরের কাঞ্চনপুরের ফকিরপাড়ায় এ ঘটনায় অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক জাহিদুল ইসলাম মিঠু (২৫) সদর উপজেলার শিকারপুর গ্রামের নেকবর হোসেন মজিবরের ছেলে।

শিশুটির মা পুলিশকে জানান, ফকিরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন তারা। তার স্বামী ট্রাক চালক। একই বাড়ির ভাড়াটিয়া ট্রাকের হেলপার জাহিদুল ইসলাম মিঠু।

শিশুটির মার অভিযোগ, বিকাল ৫টার দিকে তার মেয়েকে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে মিঠু। শিশুটির চিৎকারে পাড়া-প্রতিবেশীসহ পরিবারের লোকজন ছুটে এসে জাহিদুল হোসেন মিঠুকে হাতেনাতে ধরে ফেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতাল ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জাহিদুলকে আটক করেছে।

আগামীকাল শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে তিনি জানান।